বিশেষ প্রতিনিধিঃ সিলেট নগরীর দক্ষিন সুরমা টেকনিকেল রোড সাদুর বাজারস্থ ভকেশনাল কোয়াটারের নদীর পাশে, সুরমা নদীর কাজির বাজার ব্রীজের দক্ষিনপারে অানুমানিক ২২ বয়সের এক অজ্ঞাত যুবকের লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পথচারীরা লাশটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন। দক্ষিন সুরমা থানার ওসি শাহ হারুন রশিদও র্যাব সদস্য ডিএডি সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। লাশটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
