সাংবাদিক হয়রানির প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন ও সমাবেশ

সাংবাদিক হয়রানির প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন ও সমাবেশ
স্টাফ রিপোর্টারঃ সংবাদ প্রকাশ ও প্রচারের জেরে আলোচিত নানা অপকর্মের হোতা, প্রতারক ও মামলাবাজ সাইফুল ইসলাম সজীব কর্তৃক মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলীসহ ৩ সাংবাদিক ও ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে কুলাউড়ায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কুলাউড়ার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা। 
২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া চৌমুহনী চত্ত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়ার সহ-সম্পাদক নাজমুল বারী সোহেলের সঞ্চালনায় একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আজিজুল ইসলাম, অপরাংশের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) মু. ইমাদ উদ্দীন, সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোঃ মানজুরুল হক, জাতীয় সাপ্তাহিক অর্থকালের সহকারী সম্পাদক এম আতিকুর রহমান আখই, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, দৈনিক দিনকাল কুলাউড়া প্রতিনিধি মোঃ মোক্তাদির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুহিত বাবলু, সাংবাদিক সমিতির কুলাউড়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরীফ আহমদ, ইউনাইটেড রয়েল্স ক্লাবের সভাপতি মাহফুজ শাকিল, ফটোনিউজ বিডির সম্পাদক এমদাদুল ইসলাম, জুড়ী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন রিপন প্রমুখ। 

এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক প্রথমআলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম চৌধুরী, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ আলাউদ্দিন কবির,  দি ডেইলী স্টারের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, দৈনিক সিলেটের মানচিত্রের কুলাউড়া প্রতিনিধি এস আলম সুমন, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, দৈনিক বাংলাদেশ টুডের কুলাউড়া প্রতিনিধি শাকির আহমদ,  দৈনিক ভোরেরপাতা কুলাউড়া প্রতিনিধি মোঃ আব্দুল আহাদ, জুড়ী নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মোঃ আল আমিন, অনলাইন পোর্টাল ইত্যাদি নিউজের বার্তা সম্পাদক এস এইচ সৈকত, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির মহাসচিম ইউসুফ আহমদ ইমন, ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড চেয়ারম্যান মোঃ আজাদ আহমদ, বোর্ড সদস্য জাহেদ রহমান, শওকত জামান খান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরানুল ইসলাম রানা ও এইচ ডি রুবেল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ওয়ার্ড সদস্য হায়দার আলী, অশোক চন্দ্র দাস। 
বক্তারা সজিবের দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় মৌলভীবাজার জেলার সর্বস্থরের সাংবাদিকরা কঠোর কর্মসূচী ঘোষণা করবেন। কর্মসূচী শেষে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 
এসময় একাত্মতা পোষণ করে ইউনাইটেড রয়েল্স ক্লাব ও আশিকানে ফুলতলী (রহঃ) কুলাউড়া। 

Post a Comment

Previous Post Next Post