অনলাইন ডেস্কঃ রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে আহত তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিককে (২৩) উন্নত চিকিৎসার জন্য চেন্নাই পাঠানো হয়েছে।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার বেলা ১ টার ফ্লাইটে তাকে চেন্নাই পাঠানো হয়। সেখানে শুক্রবার সকাল আটটা ৫৫ মিনিটে তাকে চিকিৎসক দেখানো হবে।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সিদ্দিকুরকে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে চিকিৎসা করানো হবে।
জানা গেছে, এ সময় সিদ্দিকুরের সঙ্গে রয়েছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সহকারী অধ্যাপক ডা. জাহিদুল আহসান মেনন ও সিদ্দিকুরের বড় ভাই নওয়াব আলী।
চেন্নাই পাঠানোর আগে সিদ্দিকুর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই পাঠানো হয়েছে সিদ্দিকুরকে
প্রকাশে »বিডি মেইল ডেস্ক
- প্রকাশকাল »
0
