বাংলাদেশ ঘুরলেন হলিউড তারকা অরল্যান্ডো ব্লুম

বিনোদন ডেস্কঃ ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে বাংলাদেশ ঘুরলেন হলিউড তারকা অরল্যান্ডো ব্লুম। নিজের ফেসবুক-ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সেসবের ছবি-ভিডিও শেয়ার করেছেন তিনি। এই সফরে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে দেখা করেছেন 'লর্ড অব দ্য রিংস', 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' খ্যাত এই তারকা।  

মঙ্গলবার রাতে ফেসবুকে অরল্যান্ডো ব্লুম লিখেছেন, অনেক ঘুরেছি। অনেক কিছু দেখেছি। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। দারিদ্র্য-হতাশা ঘিরে রাখলেও বাংলাদেশে সেটি প্রতিরোধ করার শক্তিও অসামান্য। শিশুদের নিয়ে কাজ করায় ইউনিসেফকে ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post