মাধবপুরে ৬ কেজি গাঁজা জব্দ

অনলাইন ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুর পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টায় মনতলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একদল জোয়ান উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রাম থেকে গাঁজা জব্দ করে।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Post a Comment

Previous Post Next Post