আজ হজ ক্যাম্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ হজ ক্যাম্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অনলাইন ডেস্কঃ আগামী সোমবার শুরু হবে এবছরের প্রথম হজ ফ্লাইট। শনিবার সকাল ১০টায় হজ ক্যাম্পের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে ক্যাম্প উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হজ ক্যাম্পের পরিচালক মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি শেষ করেছি। আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য হজ ক্যাম্প এখন প্রস্তুত। জানা গেছে, এবছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজ করতে যাবে। যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স। ওই দুই এয়ারলাইন্স সমান অনুপাতে যাত্রী পরিবহন করবে। সোমবার প্রথম ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। এবার ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর এবং শেষ হবে ৫ অক্টোবর। এছাড়া মদিনা থেকে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে।

Post a Comment

Previous Post Next Post