১০০ শয্যা থেকে হবিগঞ্জ সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত

বিশেষ প্রতিনিধি: ১০০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ আধুনিক সদর হাসপতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। বৃহস্পতিবার নব নির্মিত ভবন উদ্বোধনের মধ্য দিতে এ বর্ধিত কলেবরের কার্যক্রমের সূচনা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ২৫ কোটি টাকা ব্যায়ে এ ৬ তলা ভবনটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ- ৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ- ২ আসনের এমপি এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, সংরক্ষিত মহিলা আসনের এমপি কেয়া চৌধুরী।

এছাড়া সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরীসহ স্বাস্থ্য বিভগায়ী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে নিমতলা কালেক্টরেক্ট প্রাঙ্গনে সুধী সমাবেশে অংশগ্রহন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম।

Post a Comment

Previous Post Next Post