অনলাইন ডেস্কঃসিলেটে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে বার্ষিক উরস উপলক্ষে ‘লাকড়ি তোড়া’ উৎসব শুক্রবার (২১ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। প্রায় সাত’শ বছর ধরে সিলেটে এ উৎসব উদযাপন করা হয়। দরগাহ থেকে প্রায় চার কিলোমিটার দূরে লাক্কাতুরা ও মালনিছড়া চা-বাগানের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি টিলার জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করা হয়। সকাল থেকে হযরত শাহজালাল (রহ.) ভক্তরা দরগাহ শরীফে সমবেত হয়ে জুমআর নামাজের পরে মিছিল সহকারে সেখানে যান। সেখানে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পর লাকড়ি নিয়ে পুনরায় দরগাহ শরীফে ফিরে আসেন। জনশ্রুতি আছে শাহজালাল (রহ.) এর জীবদ্দশায় এভাবে লাকড়ি সংগ্রহ করে রান্না করা হতো। সেই ঐতিহ্য রক্ষা করে ৭০০ বছর ধরে উরসের তিন সপ্তাহ আগে লাকড়ি তোড়া সম্পন্ন হয়ে আসছে।