অনলাইন ডেস্কঃ
গত বছরের তুলনায় চলতি বছরের জুন মাসে ভারতে বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে
২২.৫ ভাগ। ভারতের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৭ সালের জুনে দেশটিতে
পর্যটকের সংখ্যা ছিল ৬ লাখ ৭০ হাজার। গত বছর যা ছিল ৫ লাখ ৪৭ হাজার। ২০১৫
মাসে এটি ছিল ৫ লাখ ১২ হাজার।
ভারতে
পর্যটকদের তালিকায় শীর্ষে বাংলাদেশ (২৯.২৩ শতাংশ)। এর ঠিক পরেই আছে
যুক্তরাষ্ট্র (১৯.৭০ শতাংশ), যুক্তরাজ্য (৬.১৪ শতাংশ), মালয়েশিয়া (৩.৮২
শতাংশ), অষ্ট্রেলিয়া (২.৫৬ শতাংশ) এবং চীন (২.৫২ শতাংশ)।
