আফগানিস্তানে একদিনে ২৩ জঙ্গি নিহত

অনলাইন ডেস্কঃ আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ সশস্ত্র জঙ্গিকে হত্যা করেছে।
আজ শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ‘আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফারইয়াব, বাদাখশান, কুন্দুজ ও হেলমান্দ প্রদেশে অভিযানগুলো চালায়। এই ঘটনায় নয় জঙ্গি আহত এবং আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ’ খবর এএফপি’র।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করে।

Post a Comment

Previous Post Next Post