আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার মুশফিক!

স্পোর্টস ডেস্কঃ মুশফিকুর রহিমের আউটের মধ্য দিয়ে বাংলাদেশের তৃতীয় উইকেটের পতন ঘটেছে। ময়েস হেনরিকেসের বলে এল ডব্লিউর ফাঁদে পড়া মুশফিক মূলত আম্পায়ারে খড়গের শিকার হয়ে সাজ ঘরে ফিরেছেন। সুস্পষ্ট ইনসাইড এজ হওয়ার ফর আঙ্গুল তুলে আউট দিয়েছেন আম্পায়ার।

হেনরিকেসের বলে ফ্লিক করতে গিয়ে এলবিডব্লিউ হন। তবে হটস্পট ও রিয়েল টাইম স্নিকোয় দেখা গেছে বল ব্যাট স্পর্শ করেছিল প্যাডে লাগার আগে।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষেও এরকম কিছু বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা। এবারও বাংলাদেশের কপাল পুড়ল আম্পায়ারদের হাতেই। বিশ্বকাপে ভারতের বিপক্ষের ম্যাচটিতেও এমন ঘটনার শিকার হয়েছে টাইগাররা।

Post a Comment

Previous Post Next Post