সিলেটে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

অনলাইন ডেস্কঃ সিলেট সদর উপজেলার টুলটিকরে অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৮ জুন) বেলা ২টায় ইউনিয়নের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত অজ্ঞাত ওই ব্যক্তির পরনে লুঙ্গি ছিল। তার বয়স আনুমানিক ৩৫ বছর। 

স্থানীয় ব্যক্তিরা জানায়- আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে ডোবায় লাশটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে বেলা ২টার দিকে লাশ উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন জানান- “লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কেউ তাকে হত্যা করেছে। লাশ ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে পোস্ট মর্টেমের জন্য ।

Post a Comment

Previous Post Next Post