কুলাউড়া প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলার ব্রাক্ষনবাজারে ৫জুন সোমবার বিকাল ৫টায় ব্রাক্ষনবাজার পূবালী ব্যাংক শাখার ও ট্রান্সফাস্ট রেমিট্যান্স এর যৌথ উদ্দোগে ব্রাক্ষনবাজার পূবালী ব্যাংকে রেমিট্যান্স গ্রাহক সেবা আয়োজন করা হয়।ব্রাক্ষনবাজার পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ কামাল হোসেন এর সভাপতিত্ব ও ব্রাক্ষনবাজার পূবালী ব্যাংকের কর্মকর্তা মোঃ সামছুউদ্দিন আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পূবালী ব্যাংকের মৌলভীবাজার
অঞ্চল প্রধান দীলিপ কুমার পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ট্রান্সফাস্ট রেমিট্যান্স সিলেট বিভাগীয় প্রতিনিধি মহীতোষ দেব। অতিথিরা ট্রান্সফাস্ট রেমিট্যান্স এর গ্রাহক সেবা ও পূবালী ব্যাংক এর সেবা সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন। অনুস্টানে আরও উপস্তিত ছিলেন ব্রাক্ষনবাজার ব্যবসায়ী সায়েদ আহমদ,কাইয়ুম মিয়া,জামাল আহমদ, হেলাল আহমদ,আবু আহমদ, তারা মিয়া, শিক্ষক সপন দেব,কদর আহমদ। অনুস্টান শেষে অতিথিরা গ্রাহকদের মাঝে সম্মাননা স্নারক একটি ট্রান্সফাস্ট ব্যাগ প্রধান করেন।
উপজেলার ব্রাক্ষনবাজারে রেমিট্যান্স গ্রাহক সেবা অনুষ্টিত।
প্রকাশে »বিডি মেইল ডেস্ক
- প্রকাশকাল »
0
