স্পোর্টস ডেস্কঃ
এখনো সেমিফাইনালে উঠার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়ন্স
ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের নিশ্চিত পরাজয় বাঁচিয়ে দিয়েছে
বৃষ্টি। যার ফলে এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়েছে টাইগাররা। ফলাফল জমে উঠেছে
গ্রুপ এ। টুর্নামেন্ট টিকে থাকতে ৯ তারিখ কার্ডিফে নিউজিল্যান্ডকে
টাইগারদের হারাতেই হবে।
অন্যদিকে
ইংল্যান্ড যেন পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারায় এমন
কামনা করতে হবে। আপাতত সেমিফাইনালে উঠার টাইগারদের জন্য সহজ সমীকরণ এটি।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছেন অধিনায়ক মাশরাফি।
সংবাদ
সম্মেলনে মাশরাফি বলেন, আমার মনে আছে, ২০১৫ বিশ্বকাপে আমরা অস্ট্রেলিয়ার
থেকে এক পয়েন্ট পেয়েছিলাম। যেটা আমাদের পরবর্তী পর্বে পৌঁছাতে সাহায্য
করেছিল। এবার আমাদের সামনে সরাসরি সুযোগ যদিও আমাদের নিউজিল্যান্ডকে হারাতে
হবে। আমাদের প্রধান লক্ষ্য শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সেরাটা
দেয়া, বাকিটা বলা যায় না!
