রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল আহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল আহত
অনলাইন ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ফজলুল হক (৩৪) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে তেজগাঁওয়ের বিজয় সরণিতে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ফজলুল হককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ফজলুল হক তেজঁগাও থানার পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post