অনলাইন ডেস্কঃ
একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির মনোনীতদের প্রথম তালিকা রবিবার দিবাগত
রাতে প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। প্রকাশিত প্রথম
তালিকায় ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য
মনোনীত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস
সালেহীন।
উচ্চ
মাধ্যমিক স্তরে সরকারি-বেসরকারি কলেজে ভর্তির সরকারি ওয়েবসাইট
(www.xiclassadmission.gov.bd) থেকে মনোনীতদের তালিকা পাওয়া যাবে। একাদশে
ভর্তির নীতিমালা অনুযায়ী, ভর্তি শুরু হবে ২০ জুন, ১ জুলাই থেকে শুরু হবে
ক্লাস।
জানা
যায়, প্রথম পর্যায়ে ভর্তি ২০ জুন শুরু হয়ে শেষ হবে ২২ জুন। ঈদের ছুটির পর
২৮ ও ২৯ জুন ভর্তি করা হবে। আর দ্বিতীয় পর্যায়ে মনোনীতদের ফল প্রকাশ করা
হবে ১৩ জুন এবং তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে ১৮ জুন।
