গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
অনলাইন ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২৬) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ পাশে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, স্টেশনের দক্ষিণ পাশে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। তার পরিচয় জানা যায়নি।

Post a Comment

Previous Post Next Post