বিয়ের পর নিজ হাতের কবজি কাটতে চেয়েছিলেন ডায়ানা!

অনলাইন ডেস্কঃ ব্রিটেনের রাজবধূ হওয়া ডায়ানার কাছে স্বপ্নের মতো ছিল। রূপকথার মতো আয়োজনে তার সে স্বপ্ন পূরণও হয়েছিল। লন্ডনের সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে ১৯৮১ সালের ২৯ জুলাই রাজসিংহাসনের উত্তরাধিকারী চার্লসের সঙ্গে ডায়ানার বিয়ে হয়। কিন্তু বিয়ের কয়েক সপ্তাহের মাথায় তার রাজবধূ হওয়ার স্বপ্ন দুঃসপ্নে পরিণত হয়।  

ক্যামিলা পার্কারের সঙ্গে তার স্বামী চার্লসের সম্পর্কের বিষয়টি মেনে নিতে পারেননি ডায়ানা। তাই রাগে-দুঃখে-ক্ষোভ ধারালো ব্লেড দিয়ে নিজের হাতের কবজি কাটতে চেয়েছিলেন তিনি। ডায়ানার আত্মহত্যার সেই ইচ্ছের কথা রেকর্ড করা হয় ১৯৯১ সালে। ডায়ানার এক বন্ধুই সেটি রেকর্ড করেছিলেন।  

রেকর্ডটি গত ২০ বছর ধরে গোপনই থেকে গেছে। সম্প্রতি সেই রেকর্ডটি অ্যান্ড্রু মর্টন নামক এক ব্যক্তি তার 'ডায়ানা- হার ট্রু স্টোরি' (ডায়ানার সত্য গল্প) বইয়ে প্রকাশ করেছেন। সেই রেকর্ডে ডায়ানাকে বলতে শোনা যায়, আমি খুবই হতাশ। রেজর ব্লেড দিয়ে আমি আমার কবজিগুলো কেটে ফেলার চেষ্টাও করেছিলাম।  

১৯৯২ সালের ৯ ডিসেম্বর ডায়ানা ও চার্লস আনুষ্ঠানিকভাবে আলাদা থাকার ঘোষণা দেন। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ডায়ানা। এসময় তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। (মিরর অবলম্বনে)

Post a Comment

Previous Post Next Post