অনলাইন ডেস্কঃ বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তিনি বিরোধী লেবার দল থেকে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তিনি প্রায় ১৫ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগের নির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন একত হাজারের কিছু বেশি ভোটে। কিন্তু এবার তিনি সেই ব্যবধান অনেকটা বাড়িয়েছেন। ফলে ২০১৫ সালের নির্বাচনের তুলনায় টিউলিপ সিদ্দিক বেশি ভোট পেয়েছেন শতকরা ১৪.৬ ভাগ।
