স্পোর্টস ডেস্কঃ
ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে থাকছেন অনিল কুম্বলে।
আলাপ-আলোচনার পর ভারতীয় ক্রিকেট উপদেষ্টা কমিটি শচীন টেণ্ডুলকর, সৌরভ
গাঙ্গুলি এবং ভিভিএস লক্ষ্মণ এই সিদ্ধান্ত নিল।
বৃহস্পতিবার
ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের পর লন্ডনে বিসিসিআই সিইও রাহুল জোহরির সঙ্গে
বৈঠকে বসেন তারা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২৬ জুন বিসিসিআইয়ের
সাধারণ বৈঠকে তাতে সকলের অনুমোদন নেওয়া হবে। বৈঠকে হাজির থাকবেন ভারতীয়
দলের অধিনায়ক বিরাট কোহলিও।
বৃহস্পতিবার
রাতে একটি বিবৃতি জারি করে বিসিসিআই। সেই বিবৃতিতে বলা হয়, ‘ভারতীয় দলের
হেড কোচ নির্বাচন নিয়ে বৈঠকে বসেছিল বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটি।
বর্তমান কোচকেই রাখার পক্ষপাতী তাঁরা। ’
উপদেষ্টা
কমিটি যাই সিদ্ধান্ত নিক না কেন, বিসিআই তাতে সমর্থন জানাবে বলে বৈঠকের
আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি
সিকে খান্না। তিনি বলেন, ‘অনিল কুম্বলে হোক বা অন্য কেউ, যাকেই নির্বাচন
করা হোক না কেন ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করা হবে। ’
উল্লেখ্য
চ্যাম্পিন্স ট্রফির পর ভারতীয় দলের হেড কোচ হিসেবে কুম্বলের মেয়াদ শেষ
হওয়ার কথা ছিল। সেই মতো আবেদনপত্র জমা দিতে আহ্বান জানায় বিসিসিআই। লালচাঁদ
রাজপুত, টম মুডি সহ অনেকেই আবেদন করেছিলেন। বিসিসিআইয়ের কাছে দু’লাইনের
কভার লেটার পাঠিয়ে আবেদন করেছিলেন বীরেন্দ্র সেহবাগও। সবাইকে হটিয়ে নিজের
আসন পাকা করলেন অনিল কুম্বলে।
