দুর্ঘটনার কবলে ‘‌দঙ্গল’‌ খ্যাত জায়রা ওয়াসিম

দুর্ঘটনার কবলে ‘‌দঙ্গল’‌ খ্যাত জায়রা ওয়াসিম
বিনোদন ডেস্কঃ দুর্ঘটনার কবলে পড়লেন ‘‌দঙ্গল’‌ খ্যাত জায়রা ওয়াসিম। আমির খানের ছোট মেয়ের ভূমিকায় অভিনয় করা জায়রা বৃহস্পতিবার শ্রীনগরের বুলেভার্ড রোড দিয়ে যাচ্ছিলেন। গাড়িতে জায়রা ছাড়াও আরও কয়েকজন ছিলেন। আচমকাই ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি সোজা ডাল লেকে গিয়ে পড়ে।  

যদিও এই দুর্ঘটনার ঘটনায় জায়রার কোনও চোট লাগেনি। স্থানীয়রা এসে জায়রাসহ বাকিদের উদ্ধার করেন। তবে জায়রার সহযাত্রীদের সামান্য চোট লেগেছে বলে জানা গেছে।  

‘‌দঙ্গল’‌ সিনেমায় আমিরের ছোট মেয়ে গীতা ফোগটের চরিত্রে অভিনয় করেছিলেন জায়রা। দুর্দান্ত অভিনয়ের জন্য মাত্র ১৬ বছরেই পেয়েছেন জাতীয় পুরস্কার। চলতি বছরের জানুয়ারিতে জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে বৈঠক করে সমালোচনার মুখে পড়েছিলেন জায়রা। তখন আমির খানসহ অন্যান্য বলিউড অভিনেতারা জায়রার সমর্থনে মুখ খুলেছিলেন।

Post a Comment

Previous Post Next Post