কুলাউড়া প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী পৃথিমপাশা ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার ১৮৬০ নং পিলারের কাছ থেকে ময়নুল ইসলাম নামের ১৩ বছরের এক বাংলাদেশি শিশুকে ধরে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
এ ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও শিশুটিকে বিএসফের কাছ থেকে উদ্ধার করতে পারেনি বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
বিজিবি বলছে আবহাওয়া অনুকূলে না থাকায় আনুষ্ঠানিক বৈঠক করতে পারছে না বিএসএফের সাথে। এতে বিলম্ব হচ্ছে উদ্ধার তৎপরাতার। গত ২৯ মে বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
যদিও বিজিবি সংবাদ পায় ৩০ মে। সাথে সাথে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিএসএফ’র সাথে যোগাযোগ করে শিশুটির অবস্থান শনাক্ত করে ভারতে। সেখানে থানা হেফাজতে রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এদিকে ছেলে ফেরে আসার অদির আগ্রহে অপেক্ষা করছেন বিএসএফের হাতে আটক ময়নুল ইসলামের বাবা মহরম আলী। ছয় দিন ধরেছেলে পাশে না থাকায় বেশ আনমনা হয়ে গেছেন তিনি।
মুড়ইছড়া বিজিপি’র নায়েব সুবেদার মো. জালাল সর্দার ঘটনার জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ অব্যাহত আছে।
আবহাওয়া খারাপের জন্য আমাদের কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে। তবে যেকোনো সময় তাকে অক্ষতবস্থায় দেশে ফিরিয়ে আনা হবে।
পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খান জানান, বিজিবি’র সাথে কথা হয়েছে। তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
৪৬ বিজিবি সেক্টর কমান্ডার (সিইও) লে. কর্নেল এম এস আনিছুজ্জামান জানান, ময়নুল ইসলাম এখন ভারতীয় পুলিশি হেফাজতে রয়েছে।
গত ২ জুন বিজিরি পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি বিএসফের হাতেদেওয়া হয়েছে। আশা করি দু-একদিনের মধ্যে থাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
