অনলাইন ডেস্কঃ
ক্রুসহ ১১৬ জন যাত্রী নিয়ে মিয়ানমারের একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে বলে
জানা গেছে। দক্ষিণাঞ্চলীয় শহর মিয়েক ও ইয়াঙ্গুনের মাঝামাঝি কোথাও বিমানটি
নিখোঁজ হতে পারে। দেশটির সেনাপ্রধানের দপ্তর ও বিমানবন্দর কর্তৃপক্ষের
বরাতে খবরটি জানিয়েছে এনডিটিভি।
এ
ব্যাপারে মিয়ানমারের সেনাপ্রধানের দপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়, 'দাওয়েই শহরের বিশ মাইল পশ্চিম দিয়ে যাওয়ার সময় স্থানীয় সময়
দুপুর ১টা ৩৫ মিনিটে বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ' এছাড়া
বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে জানা যায়, বিমানটি ১০৫ জন যাত্রী ও ১১ জন
ক্রু বহন করছিল।
বিমানটির খোঁজ ও উদ্ধারাভিযান চলছে বলে সেনাপ্রধানের দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে।
