অনলাইন ডেস্কঃ বিয়ানীবাজারে তারাবির নামাজের পর মসজিদের বাল্ব লাগানোকে কেন্দ্র করে গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটে । সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামে তারাবির নামাজের পর মসজিদের বাল্ব লাগানোকে কেন্দ্র করে রেজা ও তার অনুসারীদের সাথে এবং নোমান ও তার অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষক মাসুক আহমদের ছোট ভাই মিন্টু (৫০) গুরুতর আহত অবস্থায় সিলেট নেয়ার পথে মৃত্যুবরণ করেন।
পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সুত্রঃ বিয়ানীবাজার ভিউ২৪
