অনলাইন ডেস্কঃ দক্ষিণ সুরমার লালাবাজার নিজগাঁও এলাকায় অবৈধ ভারতীয় তীর খেলার বোর্ড বসানোর জায়গার দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় বন্দুকসহ একজনকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়- লালাবাজার নিজগাঁও এলাকার মৃত মখন মিয়ার পুত্র নিজামের সাথে একই এলাকার সাবেক ইউপি সদস্য ওয়ারিছ আলীর পুত্র মামুন আহমদের অবৈধ ভারতীয় তীর খেলার বোর্ডের জায়গা দখল নিয়ে সংঘর্ষ বাধে। এসময় মামুন আহমদ তার বাবার লাইসেন্স করা দু’নলা বন্দুক দিয়ে দুই রাউন্ড গুলি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্দুকসহ মামুনকে আটক করে থানা নিয়ে আসে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় আটককৃত মামুনকে আসামী করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-৪, তারিখ- ০৩/০৬/১৭ইং।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোঃ হারুনুর রশীদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।