সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৫৪৬

সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৫৪৬
নিউজ ডেস্কঃ সিলেট শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে রবিবার অনুপস্থিত ছিল ৫৪৬ শিক্ষার্থী। শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তপাদার জানান, আজ প্রথম দিনে ৫৪৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে পরীক্ষায় কাউকে বহিষ্কার করা হয়নি।

বহিষ্কৃতদের মধ্যে সিলেট জেলায় ২৪০ জন, সুনামগঞ্জে ৮৬ জন, মৌলভীবাজারে ১১৯ জন এবং হবিগঞ্জে ১০১ জন শিক্ষার্থী ছিল।

সিলেট শিক্ষাবোর্ডে এবার মোট পরীক্ষার্থী ৫৩ হাজার ৫০৬ জন। মোট ৭৭ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 

Post a Comment

Previous Post Next Post