নিউজ ডেস্কঃ
প্রচণ্ড ঝড়ো হাওয়ায় উত্তাল বঙ্গোপসাগর। ডুবে যেতে পারে ছোট-মাঝারি নৌকা। এ
কারণে সোমবার আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্রবন্দর ও
কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।
উত্তর
বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না
দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া
অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, সাগর উত্তাল ও ঝড়ো হাওয়ার
কারণে ছোট নৌকা ডুবে যেতে পারে। তাই এই সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম
বিভাগের অনেক জায়গায়, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী,
খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় বজ্র, শিলাবৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা
রয়েছে।
