নিউজ ডেস্কঃ গত ২৪ ঘন্টায় দেশে সবচেয়ে বৃষ্টিপাত হয়েছে সিলেটে। সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও বজ্র ও শিলাবৃষ্টিসহ ঝড় অব্যাহত থাকবে।
সোমবার (৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল
রোববার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি
৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেট জেলায়। এ ছাড়া নেত্রকোনায় ৩৪ ও রাজশাহীর
তাড়াশে ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পূর্বাভাসে
বলা হয়, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রংপুর ও ঢাকা
বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক
জায়গায় বজ্র-শিলাবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা রয়েছে।
আরও
বলা হয়, উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। বাতাসের চাপও বেশি। তাই প্রচণ্ড ঢেউ ও
ঝড়ো হাওয়া বইছে। এই ঢেউ ও ঝড়ো হাওয়া উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূলীয়
এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম,
মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
দেখাতে বলা হয়েছে।
