বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে মালিঙ্গা

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে মালিঙ্গা
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ছিলেন না লাসিথ মালিঙ্গা। কিছুটা ইনজুরি শঙ্কা থাকায় মালিঙ্গাকে নিয়ে হয়তো ঝুঁকি নিতে চায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পেস আক্রমণে শক্তি বাড়াতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে তারকা এই বোলারকে অন্তর্ভুক্ত করেছেন লঙ্কান নির্বাচকরা। লঙ্কানদের নেতৃত্বে থাকছেন উপুল থারাঙ্গা।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাট করেছেন কুশল মেন্ডিস। তবে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে নেই এই লঙ্কান ব্যাটসম্যান। অন্য দুই ফরম্যাটে (টেস্ট ও ওয়ানডে) মনোযোগী হতেই টি-টোয়েন্টি মেন্ডিসকে দলে রাখা হয়নি। লঙ্কানদের প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া জানিয়েছেন এমনটাই।

Post a Comment

Previous Post Next Post