স্পোর্টস ডেস্কঃ
টেস্ট সিরিজ শেষ হলেও শেষ হয়নি অস্ট্রেলিয়ান ক্রিকেটের সাথে ভারতীয়
ক্রিকেটার ভিরাট কোহলির কথার যুদ্ধ। সিরিজের পর বিবৃতি-পাল্টা বিবৃতি
চলছেই। এবার তাতে নিজেকে জড়ালেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার এড কোয়ান।
কয়েক
বছর আগে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় বর্তমান ভারত অধিনায়কের সঙ্গে
বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন কোয়ান। সে সময় আম্পায়ার এবং সহ খেলোয়াড়দের
হস্তক্ষেপে বিষয়টি মিটমাট হয়।
সাম্প্রতিক
ভারত-অস্ট্রেলিয়া উত্তপ্ত পরিস্থিতির নিয়ে সম্প্রতি ফক্স স্পোর্টসকে
সাক্ষাৎকার দেন সাবেক এই অজি ওপেনার। সেখানেই ভিরাট কোহলির বিরুদ্ধে
মারাত্মক অভিযোগ এনেছেন তিনি। কোয়ান বলেন, আমার মা তখন অসুস্থ ছিলেন।
ক্রিজে ভিরাটের সঙ্গে আমার সমস্যা হয়। তার জেরেই আমার উদ্দেশে অশালীন
মন্তব্য করেছিল ভিরাট।
এড কোয়ান জানান, কোহলির মন্তব্য নিয়ে তিনি তখন অভিযোগ জানালে আম্পায়ারও নাকি বলেছিলেন, ‘ভিরাট তুমি সীমা ছাড়াচ্ছো।’
সাক্ষাৎকারে
এরপরই কোহলিকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেন কোয়ান। তিনি বলেন, ওই সময়
আমার মনে হচ্ছিল স্টাম্প তুলে কোহলির পেটে ঢুকিয়ে দিই!
কোয়ানের
এই মন্তব্যে ক্রিকেট মহলে হইচই পড়ে গেছে। যদিও এ নিয়ে ভিরাট কোহলি বা
ভারতীয় ক্রিকেটারদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
