বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখার লাতু সীমান্ত এলাকা থেকে ১০টি চোরাই গরু উদ্ধার করেছে।
৫২
বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নেয়ামুল কবির বৃহস্পতিবার
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাই গরুগুলো বৃহস্পতিবার বিকেলে জুড়ী কাষ্টমস অফিসে জমা দেয়া হয়েছে।
জানা
গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের লাতু বিজিবি’র টহল
কমান্ডার সুবেদার মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে বুধবার রাত ১ টার দিকে
সীমান্তের মেইন পিলার ১৩৬৫/১৩-এস হতে ১ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরের
বড়াইল নামক স্থান হতে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ১০টি চোরাই গরু উদ্ধার করেন।
চোরাকারবারিরা গরুগুলো ভারত থেকে পাচার করছিল। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে
তারা পালিয়ে যায়।
