অনলাইন ডেস্কঃ
ছবির পর্দায় ‘স্পাইডার ম্যান’কে যতই মনে ধরুক, বাড়ির কোণে মাকড়সার বুনে
যাওয়া জাল মোটেও পছন্দের জিনিস নয়। কিন্তু অযাচিত এই জালগুলিতেই চোট-আঘাত
সারানোর উপায় লুকিয়ে আছে।
আজ
থেকে নয় এই সত্য বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে। গ্রিক ও রোমানদের যুদ্ধের
ইতিহাসে এর উল্লেখ পাওয়া যায়। সেই সময় যুদ্ধ-বিগ্রহ লেগেই থাকত৷ সৈন্যদের
চোট-আঘাত লাগা নিয়মিত ঘটনা ছিল। এই আঘাত দ্রুত যাতে সেরে যায়। সেই কারণেই
মাকড়সার জাল গজের মতো চোটের উপর ব্যবহার করা হত। এতে নাকি ওষুধের থেকেও
ভাল কাজ হত।
সাম্প্রতিক
এক গবেষণায় জানা গিয়েছে, মাকড়সার জালের এই ক্ষত নিরাময়ের অসামান্য
ক্ষমতার কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘K’ রয়েছে। যা দ্রুত রক্ত জমাট
বাঁধতে সাহায্য করে। মাকড়সার জালের অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ফাঙ্গাল
ক্ষমতাও রয়েছে। যা শুধুমাত্র চোট-আঘাতকেই সারিয়ে তুলতে সাহায্য করে না,
লিগামেন্টের চোট সারিয়ে তুলতেও সাহায্য করে। এমনকি অঙ্গ প্রতিস্থাপনের
ক্ষেত্রেও এর অবদান অনেক।
তবে
খেয়াল রাখতে হবে, মাকড়সার জালটি যেন অপরিষ্কার না হয় কিংবা বিষাক্ত না
হয়। এর জন্য যেখান থেকে মাকড়সার জাল সংগ্রহ করবেন। দেখে নিতে হবে যেখানে
যেন ব্ল্যাক উইডো কিংবা অন্য কোনও বিষাক্ত প্রাণী রয়েছে কিনা। আর ভাল করে
দেখে নিতে হবে জালে যেন কোনও নোংরা কিছু আটকে না থাকে। তারপর জালটিকে
গুটিয়ে গজের মতো করে নিতে হবে এবং চোটের উপর লাগিয়ে তাতে ব্যান্ডেজ বেঁধে
দিতে হবে। দেখবেন নিমেষেই ব্যাথা উধাও।
