ধোনি অধিনায়ক না থাকায় আমি খুশি

ধোনি অধিনায়ক না থাকায় আমি খুশি
স্পোর্টস ডেস্কঃ দশম আসরে ধোনিকে রাইজিং পুনে সুপারজায়ান্টসের অধিনায়ক হিসেবে দেখা যাবে না জেনে খুশি হয়েছেন ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান বিরেন্দর শেওয়াগ। মহেন্দ্র সিং ধোনি আইপিএলে অধিনায়ক হিসেবে অাগের ৯টি আসরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। অস্ট্রেলিয়ান দলপতি স্টিভেন স্মিথের কাঁধে এবারের আসরে পুনের নেতৃত্বভার উঠেছে। গত ২০ ফেব্রুয়ারি খেলোয়াড়দের নিলাম প্রক্রিয়ার আগে এমন পরিবর্তন আসে। জাতীয় দলের পর আইপিএলে দল পুনের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো ধোনি প্রসঙ্গে আইপিএলের আরেক দল কিংস ইলিভেন পাঞ্জাবের অপারেশন বিভাগের প্রধান শেওয়াগ কোন বিরূপ মন্তব্য করেননি। তবে তিনি মজা করে জানান, ধোনি অধিনায়কত্ব ছাড়ায় আমার দল পুনেকে হারাতে পারবে। ধোনি অধিনায়ক না থাকায় তাই আমি খুশি।

Post a Comment

Previous Post Next Post