মৌলভীবাজারে জজকোর্টের আইনজীবির বাড়ীতে ডাকাতি

কমলগঞ্জে জজকোর্টের আইনজীবির বাড়ীতে দুধর্ষ ডাকাতি
হিফজুর রহমান তুহিন: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নে ধর্মপুর গ্রামের মৌলভীবাজার জজ কোর্টের অ্যাডভোকেট নাজমুল ইসলাম (বুলবুল) এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনাটি ঘটে। এ সময় অ্যাডভোকেট নাজমুল ইসলাম বুলবুল এর ছোট ভাই এমদাদুল ইসলামকে ডাকাতরা দারালো অস্র দিয়ে আহত করে। অ্যাডভোকেট নাজমুল ইসলাম বুলবুল জানান ভোরে ৮/১০ জনের মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির গ্রীলের থালা ভেঙ্গে ঘরের ভীতর প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখেজিম্মী করে হাত পা বেধে রুমের আলমারী ভেঙ্গে নগদ ১৫ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, ১টি মোবাইল ফোনসহ প্রায় ৬লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাত দল।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment

Previous Post Next Post