বিশেষ প্রতিনিধিঃ
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের নতুন রাষ্ট্রদূত হিসেবে মো. রুহুল আলম
সিদ্দিকী কাজে যোগ দিয়েছেন। সম্প্রতি তিনি পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত
হিসেবে নিয়োগ পান।
এর
আগে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন ইমতিয়াজ অাহমেদ। বর্তমানে তিনি
জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন।
তার স্থলাভিষিক্ত হন মো. রুহুল আলম সিদ্দিকী।
এর
অাগে মো. রুহুল আলম সিদ্দিকী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক
(দূরপ্রাচ্য ও প্রশান্ত মহাসাগর অনুবিভাগ) হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি
দিল্লি, বার্লিন, সিঙ্গাপুর সিটি ও করাচি মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন
করেছেন।
পেশাদার
কূটনীতিক মো. রুহুল আলম সিদ্দিকী বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের
কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিধারী
মো. রুহুল আলম সিদ্দিকী অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক
সম্পর্ক ও বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
