ভাষা শহীদের স্বরনে রাশিদ আলী ফাউন্ডেশনের বিশেষ দোয়া মাহফিল

ভাষা শহীদের স্বরনে রাশিদ আলী ফাউন্ডেশনের বিশেষ  দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে শাহ্ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে মহান ২১শে ফেব্রুয়ারী দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়।
দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে কুলাউড়া শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানো হয়। সকাল ১১টায় রাশিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লংলা রাশিদিয়া শমসেরিয়া হাফিজিয়া মাদ্রাসায় বিশেষ দোয়া, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় মাদ্রাসা ছাত্রদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) ও খাবার বিতরণ করা হয়।
দিনব্যাপি এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের  সদস্য ও রাশিদ আলী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শাহ জালাল সমবায় সমিতি আল আইন এর সভাপতি লোকমান হোসাইন আনু, ফাউন্ডেশনের উপদেষ্ঠা সাংবাদিক মোক্তাদির হোসেন, ফাউন্ডেশনের সদস্য সাংবাদিক এস আলম সুমন, নাজমুল বারি সোহেল, নারী কর্মী সুফিয়া হক, হাসিনা আক্তার, মমতাজ হাসান, রাশিদ আলী সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীলিপ কুমার, সহকারি শিক্ষিকা সৈয়দা মজিরুন বেগম, দিলারা বেগম, লংলা রাশিদিয়া শমসেরিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল নূর, সহকারি শিক্ষক আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সামসুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মতলিব, সৈয়দ আলী আহমদ ও সৈয়দ ইয়াসিন আলী প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post