অনলাইন ডেস্কঃ
ভাষা-শিল্প-সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে গৌরবময় অবদান
ও কীর্তির স্বীকৃতি স্বরূপ ১৭ গুণী ব্যক্তির হাতে একুশে পদক তুলে দিলেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার
(২০ ফেব্রুয়ারি) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৭ সালে একুশে পদকের
জন্য মনোনীতদের হাতে পদক ও সম্মাননা পত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
এ
বছর একুশে প্রদকপ্রাপ্তরা হলেন, ভাষা আন্দোলনে ভাষাসৈনিক অধ্যাপক ড. শরিফা
খাতুন, ভাষা ও সাহিত্যে সুকুমার বড়ুয়া ও কবি ওমর আলী (মরণোত্তর)।
শিল্পকলায় (সংগীত) সুষমা দাস, জুলহাস উদ্দিন আহমেদ, ওস্তাদ আজিজুল ইসলাম ও রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম।
শিল্পকলায়
(চলচ্চিত্র) তানভীর মোকাম্মেল, শিল্পকলায় (ভাস্কর্য) সৈয়দ আবদুল্লাহ
খালিদ, শিল্পকলায় (নাটক) সারা যাকের, শিল্পকলায় (নৃত্য) শামীম আরা নীপা।
সাংবাদিকতায়
আবুল মোমেন ও স্বদেশ রায়, গবেষণায় সৈয়দ আকরম হোসেন, শিক্ষায় প্রফেসর
ইমেরিটাস ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তিতে ড.
জামিলুর রেজা চৌধুরী, সমাজসেবায় অধ্যাপক ডা. মাহমুদ হাসান।
গত ১২ ফেব্রুয়ারি (রোববার) সরকারি এক তথ্য বিবরণীতে একুশে পদকের জন্য মনোনীত ১৭ জনের নাম জানানো হয়।
