বাংলা ভাষা রক্ষায় তথ্যমন্ত্রীর গুরুত্বারোপ

বাংলা ভাষা রক্ষায় তথ্যমন্ত্রীর গুরুত্বারোপ
অনলাইন ডেস্কঃ বাংলা ভাষাকে রক্ষা করার ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বিকৃত উচ্চারণের অশালীনতা, ইংরেজি ঢংয়ে বাংলা বলার বেয়াদবি এবং ভাষার সাম্প্রদায়িকীকরণের বেড়াজাল ও খিচুড়ি সংস্কৃতির ঝাপটা থেকে বাংলা ভাষাকে রক্ষা করার মাধ্যমেই ভাষা শহীদদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো সম্ভব। ’ আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো শেষে বাংলাদেশ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

Post a Comment

Previous Post Next Post