স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান
প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের নিলামে বাংলাদেশের ছয় ক্রিকেটারের
কারও প্রতিই ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখায়নি। তাই অবিক্রিতই থেকে গেলেন
তামিম ইকবাল, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ,
মাহমুদুল্লাহ রিয়াদ এবং এনামুল হক বিজয় ।
ব্যাঙ্গালুরুতে
২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় আইপিএল নিলামে বাংলাদেশের প্রত্যেক ক্রিকেটারের
ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ ভারতীয় রুপি। এদের মধ্যে প্রথম বাংলাদেশি
ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় এনামুল হক বিজয়কে। তবে ভারতের কোনো
ফ্র্যাঞ্চাইজি তার ব্যাপারে আগ্রহ দেখায় না। পরে বাকিদের নিলামে তোলা হলেও
তাদের প্রতি আগ্রহ দেখায়নি কেউ।
তবেঁ
ফ্র্যাঞ্চাইজিগুলো বাংলাদেশ তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে
অবশ্য আগেই রেখে দিয়েছে। তাদের সঙ্গে পূর্বের চুক্তি রয়েছে। সাকিবের ওপর
এবারও ভরসা রেখেছে কলকাতা নাইট রাইডার্স। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন
সানরাইজার্স হায়দ্রাবাদ যে মুস্তাফিজকে ছাড়েনি।
