আড়াই লাখ ডলারে বিক্রি হলো হিটলারের সেই টেলিফোন

আড়াই লাখ ডলারে বিক্রি হলো হিটলারের সেই টেলিফোন
অনলাইন ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আডলফ হিটলারের ব্যবহৃত সেই লাল টেলিফোন নিলামে প্রায় আড়াই লাখ ডলারে বিক্রি হয়েছে। তবে ফোনটি যিনি কিনেছেন তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। সরাসরি নয় বরং ফোনেই তিনি এই টেলিফোনটির দাম হাঁকিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড শহরে অনুষ্ঠিত এক নিলামে নাৎসি নেতার ফোনটি বিক্রি হয়। হিটলারের টেলিফোনটির নিলাম শুরু হয় এক লাখ ডলার দিয়ে। ফোনটির গায়ে আডলফ হিটলারের নাম খোদাই করে লেখা। ১৯৪৫ সালে বার্লিনের একটি বাঙ্কারে এই ফোনটি পাওয়া গিয়েছিলো। জার্মানির আত্মসমর্পণের পরপরই সোভিয়েত সৈন্যরা সুভ্যেনির হিসেবে এই ফোনটি তুলে দেন ব্রিটিশ কর্মকর্তা স্যার রাল্ফ রেইনারের কাছে। আলেকজান্ডার হিস্টোরিক্যাল অকশন্স এই ফোনটি নিলামে বিক্রি করেছে।

Post a Comment

Previous Post Next Post