বিশেষ প্রতিনিধিঃ অতিশীঘ্রই সিলেট জেলাধীন বালাগঞ্জ থানাকে মাদক মুক্ত থানা হিসেবে স্বীকৃতিদানের আশাবাদ ব্যক্ত করেছেন সিলেট জেলার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ।এ লক্ষ্যে সাবাইকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে অভিযান পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন তিনি।
গতকাল রবিবার সিলেট জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম.শামসুল হক মিলনায়তনে মাসিক কল্যাণসভায় সভাপতির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সিলেট জেলার বিভিন্ন থানায় মামলার লুণ্ঠিত মালামাল উদ্ধার, ডাকাতদের গ্রেফতার ছাড়াও গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার ইত্যাদি সংক্রান্তে ভাল কাজের উপর ভিত্তি করে সিলেট জেলায় কর্মরত বিভিন্ন অফিসারদের পুরস্কার প্রদান করা হয়।
সভায় বিশ্বনাথ থানার এসআই-মো: হাবিবুর রহমান, বালাগঞ্জ থানার এসআই-আবুল মনসুর মির্জা, কোম্পানীগঞ্জ থানার এসআই-মোয়াজ্জেম হোসেন, জেলা গোয়েন্দা শাখার এসআই-মো: মশিউর রহমান, ওসমানীনগর থানা এএসআই- মারুফ আল মুকিত, এবং এএসআই-শংকর চন্দ্র দেব এবং সিলেট জেলায় কর্মরত বিভিন্ন অফিসারদের গ্রেফতারী পরোয়ানা তামিল, দুর্ধষ আসামী গ্রেফতার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও অবৈধ অস্ত্র উদ্ধারের উপর ভিত্তি করে পুরস্কার প্রদান করা হয়।
সভায় সিলেট জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
