আমিন জাহানঃ
ফাগুনের লাল-হলুদ আর বন্ধুতার শুভ্রতার রং সাদা গায়ে মেখে যেন মেতে
উঠেছিলো এস.এস.সি ৯৩ ব্যাচ কুলাউড়ার বন্ধুরা। দেশ ও প্রবাসে থাকা বন্ধুদের
কাছে পেয়ে মুখরিত হয়ে উঠেছিল সবাই সারাদিন। গাজীপুর চা বাগান সংলগ্ন
মেহেদীভাগ চা বাগানে বন্ধুতার মিলন মেলার মঞ্চে সঞ্চালক তনয়ের উপস্থাপনায়
একে একে পরিচয় পর্বে অংশগ্রহণ করে আগত বন্ধুরা। মুহু মুহু করতালির মধ্যে
বন্ধুরা নিজ পরিচয়ের পাশাপাশি নিজের পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং
পাশাপাশি তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তারপরে অনুষ্ঠিত হয় বাচ্চা,
মহিলা ও কাপলদের নিয়ে মজার মজার সব গেইম শো। দূপুরের খাবারের পর অনুষ্ঠিত
হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে
উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর চা বাগানের ব্যবস্থাপক কাজল মাহমুদ ও
বিশিষ্ট বনসাই শিল্পী লেখক সেলিনা পারভীন লাভলী। পুরো অনুষ্ঠানে উপস্থিত
থেকে যে বন্ধুরা সারাদিন আনন্দ উৎসবে মেতে থেকেছিলো তারা হলো কয়ছর, তাজু,
রীপা, বাপ্পী, পাবেল, আলতাফ, ইসতিয়াক, বিপুল, প্রশান্ত, কল্পনা, পান্না,
দুলন, জাহেদ, কামাল, জাকির, খোকন, লোকমান, তারমিম, আতিক, লুকমান, দীপক,
সুফিয়ান, জেবিন, কবির, হোসেন, কালাম, স্বপন, বাছিত, খালেদ, বিধান, শামু,
ইউসুফ, জমশেদ, শিবু, মোমিন সহ অনেকেই।
বন্ধুতার মিলনমেলায় এস.এস.সি ৯৩ ব্যাচ (কুলাউড়া) এর বন্ধুরা
প্রকাশে »বিডি মেইল ডেস্ক
- প্রকাশকাল »
0
