নিউজ ডেস্কঃ
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিশুক মুনির ও তারেক মাসুদসহ পাঁচজন নিহত হওয়ার
ঘটনায় দায়ের করা মামলায় বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের
প্রতিবাদে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন
স্থানীয় শ্রমিকরা।
এ বিষয়ে শহরে মাইকিং করা হয়। এ সময়ে জানানো হয় ধর্মঘট চলাকালীন চুয়াডাঙ্গা থেকে বাস-ট্রাকসহ কোন ধরণের যানবাহন ছেড়ে যাবে না।
তবে
চুয়াডাঙ্গা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল জানান, স্থানীয়
শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে। তারা পরিবহণ চালাবেনা বলে জানিয়েছে। তিনি
আরও জানান, পরিবহণ মালিক ও শ্রমিকরা আগামী শনিবার বসে নতুন কর্মসূচির
ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, বুধবার দুপুরে মানিকগঞ্জ আদালতে ঐ রায় ঘোষণা করা হয়।
