কিশোরী মেয়েকে বিক্রির অভিযোগে গ্রেফতার বাবা

কিশোরী মেয়েকে বিক্রির অভিযোগে গ্রেফতার বাবা
অনলাইন ডেস্কঃ ভারতে কিশোরী মেয়েকে বিক্রির অভিযোগে বাবা সহ চারজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ধৃতদের নাম বলবীর সিং (কিশোরীর বাবা), লীলাধর জাঠ, ঈশ্বর সিং ও সুভাষ আগরওয়াল। প্রথম তিনজনের বাড়ি ভারতের রাজস্থানে। ধৃত সুভাষ আগরওয়াল হরিয়ানার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ ও ১২০-র (B) ধারায় মামলা রুজু করেছে দেশটির পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ারের লক্ষ্মণগড়ে। অভিযোগে বলা হয়েছে, ধৃত বলবীর সিং বছর ১৪-এর মেয়েকে সাত লাখ টাকার বিনিময়ে বিক্রির সিদ্ধান্ত নেয়। অন্য এক ধৃত সুভাষ আগরওয়ালের পরিবারের কারো সঙ্গে মেয়ের বিয়েও ঠিক করে। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দিলে ধরা পড়ে অভিযুক্তরা। পরে ওই কিশোরীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।

Post a Comment

Previous Post Next Post