মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহীসহ দুই তরুনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ভৈরববাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, গিয়াসনগর ইউনিয়নের কদুপুর গ্রামের হাফিজ আব্দুর রশিদ এর ছেলে আশফাক (২৫) ও সিলেট গোলাপগঞ্জ এলাকার দক্ষিণ কারামপা গ্রামের আমির আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)। আহত রফিকুল ইসলাম তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, রাতে মোটরসাইকেল নিয়ে তিন জন শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার আসার পথে ভৈরববাজার এলাকায় রাস্তা মেরামত কাজে একটি রুলার এর সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কতব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষনা করেন। একজনে অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়।

মৌলভীবাজার মডেল থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) পপি আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post