কুলাউড়ায় কবি সাংবাদিক চয়ন জামান স্মরনে শোকসভা

কুলাউড়ায় কবি সাংবাদিক চয়ন জামান স্মরনে শোকসভা
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় অকাল প্রয়াত স্বপ্নবাজ কবি, সাহিত্যিক ও সাংবাদিক অমরুজ্জামান চেীধুরী চয়ন (চয়ন জামান) স্মরনে শোকসভা, মিলাদ মাহফিল ও চেহলাম অনুষ্টিত হয়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে মরহুমের নিজ বাড়ি উপজেলার জয়চন্ডি ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে এই শোকসভা ও চেহলামঅনুষ্টিত হয়।

উক্ত আলোচনা সভায় মরহুমের পিতা মো: নইমুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং দৈনিক সকালের খবরের কুলাউড়া প্রতিনিধি সাইদুল হাসান সিপনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার ২ আসনের সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ইয়াকুব তাজুল মহিলা কলেজের অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, জাতীয় পার্টি নেতা ফজলে মওলা, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুল আলম সোহেল, স্থানীয় সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সহকারী অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, ছোট গল্প সব্যসাচি’র প্রকাশক ও সম্পাদক নুরুল ইসলাম
ইমন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদকমন্ডলীর সভাপতি রফিকুল ইসলাম টিপু, সম্পাদক ও দৈনিক জনকন্ঠের প্রতিনিধি সঞ্জয় দেবনাথ, মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সেভরন এর কর্মকর্তা তাসিফ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, মরহুম চয়ন জামান জীবদ্দশায় স্থানীয় সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সাহিত্য সম্পাদক এবং দৈনিক যুগভেরী পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। পাঠকদের জন্য তিনি অসংখ্য ছোট গল্প ও কবিতাসমগ্র রেখে গেছেন।

Post a Comment

Previous Post Next Post