স্পোর্টস ডেস্ক:
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারো সাত নম্বরে উঠে এল বাংলাদেশ।
পাকিস্তানকে টপকে এ র্যাঙ্কিংয়ে উঠে আসে বাংলাদেশ। সাত থেকে আট নম্বরে
নেমে গেছে পাকিস্তান। শুধু তাই নয় বাংলাদেশের সামনে রয়েছে ছয় নম্বরে থাকা
শ্রীলঙ্কাকে পেছনের ফেলার হাতছানি। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে
অস্ট্রেলিয়া।
৩০ ম্যাচে ২ হাজার ৮৪০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৫। পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৯।
অপরদিকে রেটিংয়ের ছয়ে নম্বরে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ১০১। নিউজিল্যান্ড সফরে জয় পেলে পরিবর্তন আসতে পারে র্যাঙ্কিংয়ে।
৫৪ ম্যাচে ৬ হাজার ৫০৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১২০।
আইসিসি রেটিংয়ের দুই থেকে পাঁচ নম্বর পর্যন্ত রয়েছে যথাক্রমে সাউথ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
গত
বছর পাকিস্তানকে বাংলাওয়াশ করার পর সবচেয়ে বড় পুরস্কার পেয়েছিল
বাংলাদেশ। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো আট নম্বরে উঠেছিল
বাংলাদেশ।
অপরদিকে
ইংল্যান্ডের বিপক্ষে ওয়াংখেড়ে টেস্টে ২৩৫ রানের অসাধারণ ইনিংসের সুবাদে
টেস্টে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের
অধিনায়ক বিরাট কোহলি। এটাই তার জীবনের সেরা র্যাঙ্কিং। এর আগে তৃতীয়
স্থানে ছিলেন বিরাট। ওয়াংখেড়ের ইনিংসের পর ৫৩ পয়েন্ট পেয়ে তিনি একধাপ উপরে
উঠে এসেছেন।
