স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায়চা বাগান থেকে নেছার আলী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার
(১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়চন্ডীর ক্লিভডন চা বাগান থেকে এ লাশ
উদ্ধার করা হয়। তিনি জয়চন্ডী ইউনিয়নের দুর্গাপুরের মৃত মজমিল কারীর ছেলে।
জানা
যায়, নেছার আলী গত ৫-৬ দিন থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার ক্লিভডন চা
বাগানের কর্মরত শ্রমিকরা বাগানের ২১ নং সেকশনের নির্জন স্থানে লাশ পড়ে
থাকতে দেখে কুলাউড়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে
পুলিশ জানায়, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য
মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কুলাউড়া
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম লাশ উদ্ধারের
সত্যতা নিশ্চিত করে জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে ফেলে
যেতে পারে। তদন্ত স্বাপেক্ষে ঘটনার মূল রহস্য জানা যাবে।
