সাবেক সাংসদ অসুস্থ খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

 


স্টাফ রিপোর্টারঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের অসুস্থ সাবেক এমপি খালেদা রব্বানীকে দেখতে তার বাড়িতে যান।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সদর উপজেলায় ‘মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়’ মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠান শেষে বিএনপির এই বর্ষীয়ান নেত্রীর বাসায় যান প্রধানমন্ত্রী।

খালেদা রব্বানী কেন্দ্রীয় বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদের মহিলা আসন ২৫ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন। অষ্টম জাতীয় সংসদের মহিলা আসন ১০ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন। 

Post a Comment

Previous Post Next Post