ঈদুল আজহায় টানা সাতদিন সরকারি ছুটি, ঈদের আগে শনিবার অফিস খোলা

 


নিউজ ডেস্কঃ ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সরকারের ঘোষণা অনুযায়ী, ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত সাত দিন দেশজুড়ে সাধারণ ছুটি কার্যকর থাকবে।

সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান এই ছুটির আওতাভুক্ত থাকবে। তবে জরুরি পরিষেবা, হাসপাতাল ও জরুরি সেবা কাজে কর্মরতরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবেন বলেও উল্লেখ করা হয়েছে।

ঈদের ছুটি সমন্বয় করতে অফিসের সময়সূচিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও এদিন অফিস খোলা থাকবে, অফিস চলবে পরদিন রবিবারও।

অর্থাৎ, টানা ছুটি শুরুর আগে শনি ও রবিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে মুসলিমদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হতে পারে। গত সাতই মে মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা প্রজ্ঞাপনের মাধ্যমে চূড়ান্ত করা হলো। 

Post a Comment

Previous Post Next Post